অপরাজিতা এনে দাও।
একটি অপরাজিতা এনে দাও
শুধুই নীল।
এই ভোগবাদী সমাজের
নানা অনুসর্গের মাঝে
নোংরা রাজনীতির
জাঁতাকলে,
উচ্চ শব্দের উদ্দামতায়
হারিয়ে যাওয়া সেই
আদিকালের একটি অপরাজিতা।
শুধুই নীল।।
একটি অপরাজিতা এনে দাও
শুধুই নীল।
এই ভোগবাদী সমাজের
নানা অনুসর্গের মাঝে
নোংরা রাজনীতির
![]() |
সৌমেন |
জাঁতাকলে,
উচ্চ শব্দের উদ্দামতায়
হারিয়ে যাওয়া সেই
আদিকালের একটি অপরাজিতা।
শুধুই নীল।।
চারপাশের হাজারো স্কাই
স্ক্রেপার আর ইটের স্তুপে পিষ্ট
সেই.
অপরাজিতাকে খুঁজে এনে দাও
নগরীর
জানা অজানা, প্রাচীন নবীন
গলি থেকে।
ছলনাময়ীর ফরমালিন
মেশানো হিশেবি
ভালবাসার পাপী বন
থেকে এনে দাও
আমার ষোড়শী আবেগের সেই
অপরাজিতা।
শুধুই নীল।
একটি জমিন
যেখানে এখনো মরুভূমির চাষ
করে নি কোনো যন্ত্রমানব,
একটি অরণ্য
যেখানে এখনো সরলরৈখিক
চেতনায় বিভোর মানব
সেইখান থেকেই এনে দাও
একটি অপরাজিতা।
শুধুই নীল!
স্ক্রেপার আর ইটের স্তুপে পিষ্ট
সেই.
অপরাজিতাকে খুঁজে এনে দাও
নগরীর
জানা অজানা, প্রাচীন নবীন
গলি থেকে।
ছলনাময়ীর ফরমালিন
মেশানো হিশেবি
ভালবাসার পাপী বন
থেকে এনে দাও
আমার ষোড়শী আবেগের সেই
অপরাজিতা।
শুধুই নীল।
একটি জমিন
যেখানে এখনো মরুভূমির চাষ
করে নি কোনো যন্ত্রমানব,
একটি অরণ্য
যেখানে এখনো সরলরৈখিক
চেতনায় বিভোর মানব
সেইখান থেকেই এনে দাও
একটি অপরাজিতা।
শুধুই নীল!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন