বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

ফর্সা হতে চান? গোলাকৃমির মত ফর্সা?ইউস ফটোশপ অনলি! ... .....কিছুলোকের আবার ডিএসএলআর ছাড়াই পিক তুলেন না! আরে ভাই ডিএসএলআর দিয়ে বিড়ালের ছবি তুললে কি সেটা বাঘ হয়ে যাবে! বিড়াল ভাইয়েরা আফসোস নিয়েন না, বাঘের বল বার মাস, শেষ বয়সে বাঘও মিয়াও, মিয়াও করতে বাধ্য হয়...।
না ...একটা মানুষ সে সাদা হোক, কালো হোক, যে দেশেরই হোক তার আত্মায় কিন্তু একই সুর বাজে। তাই হয়তো আমাদের নদীর মাঝির গানের সুরের সাথে স্পেনের গ্রাম্য কৃষকের মর্মের বাণীর এত মিল! আসলে সব মানুষই এক, সবার মূল চিন্তা এক! কিন্তু এই মানুষটাকে একেকজন একেক খোলস পড়িয়ে রেখেছি মাত্র! এই নাগরিকতাও একটা বড় খোলস! আমার এইটা খুলে ফেলতে ইচ্ছে হচ্ছে! ইচ্ছে হচ্ছে তাইরে নাইরে নাই করে দূরে কোথাও চলে যাই.............. .

(এলোমেলো চিন্তা, এলোমেলো আমি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন